জাতীয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান।

সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে।

ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন। যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল ৩-এর এই পরীক্ষামূলক অপারেশন দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা