ছবি-সংগৃহীত
রাজনীতি

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সাথে সংলাপ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিএনপির সঙ্গে শর্তযুক্ত সংলাপে রাজি নয়। শর্ত প্রত্যাহার করলে তবেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল করা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা।

সংলাপের চিন্তা করব তখন, যখন তারা তাদের এসব শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এগুলো নিয়ে আমরা সবাই একমত।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বিএনপি কার সঙ্গে সংলাপ করবে? তারা এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে দু’দফা তারা যায়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সংবিধানে সব আছে। সংবিধানে যেভাবে নির্বাচন বিধিবিধান রয়েছে, সেভাবে নির্বাচন হবে। কারো পরামর্শ বা নির্দেশ মতো হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। বন্ধু রাষ্ট্র হিসেবে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারে। দেখুক আমরা যা বলছি সেভাবে নির্বাচন হচ্ছে কিনা।’

এসময় নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিডিউল ঘোষণার পর গঠিত হবে নির্বাচনকালীন সরকার। তবে সে সরকারের মন্ত্রিসভার আকার কেমন হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা ছোট হবে, না বড় হবে কিংবা একইরকম থাকবে তা নির্ধারণের এখতিয়ার প্রধানমন্ত্রীর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা