সারাদেশ

লক্ষ্মীপুরে গোপন তৎপরতার অভিযোগে ছাত্রদলের মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতারা বলেন, একটি গুপ্ত সংগঠন দীর্ঘদিন ধরে গোপনে অপতৎপরতা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং জনমনে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের প্রতি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহামুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা