ছবি: আমার বাঙলা
সারাদেশ

লক্ষ্মীপুরের ৪ সংসদীয় আসনের ৪৯৬ ভোটকেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মোট ৪৯৬টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ভোটকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিজ নিজ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্ব-স্ব উপজেলায় বিতরণ করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতাও জোরদার করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা