প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে জামিন নিতে এসে ৩ আওয়ামী লীগ নেতা কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে গেছেন তিন আওয়ামী লীগ নেতা।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম।

তারা হলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসারফ হোসেন প্রামাণিক এবং দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরু মোল্যা।

গত ১০ ডিসেম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট গোয়ালন্দে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলমান আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে এবং তাদের উপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় আন্দোলনকারীরা "কোটা না মেধা, স্বৈরাচার নিপাত যাক" ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর, গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা