প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে চাঁদা উত্তোলনের প্রতিবাদে ভ্যান ও রিক্সা শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রিক্সা ও ভ্যান শ্রমিকদের নামে চাঁদা উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের উদ্যোগে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়।

এসময়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখ, সাবেক সহ সাধারণ সম্পাদক শামসু শেখ, সাবেক প্রচার সম্পাদক ইব্রাহিম শেখ, রিক্সা শ্রমিক আজাহার মোল্লা, বাচ্চু মিয়া প্রমুখ।

উপস্থিত শ্রমিকরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজবাড়ীতে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে একটি নামধারী আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি আব্দুল মজিদ মোল্লা। তারা দাবি করেন, এই কমিটির সদস্যদের বেশিরভাগই শ্রমিক নয়, বাইরের লোক। এই গ্রুপ গত পাঁচ মাস ধরে ভূয়া রশিদ ছাপিয়ে রিক্সা ও ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। চাঁদা না দিলে শ্রমিকদের রিক্সার গদি খুলে নিয়ে যাচ্ছে। প্রতি রিক্সা থেকে সপ্তাহে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়া পরিচয়পত্র দেওয়ার নাম করে শ্রমিকদের কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখ বলেন, "জেলায় ৬ থেকে ৭ হাজার রিক্সা-ভ্যান রয়েছে। প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে। আমাদের গঠনতন্ত্রে বলা আছে, কোন শ্রমিক মারা গেলে তাকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে, কিন্তু আজ পর্যন্ত কোন সহায়তা প্রদান করা হয়নি।" তিনি প্রশাসনের কাছে দাবি জানান, যেন চাঁদাবাজি বন্ধে প্রশাসন ব্যবস্থা নেন।

বেলা ১১টার দিকে শহীদ খুশি রেলওয়ে মাঠে দুই শতাধিক রিক্সা শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে যান। তবে জেলা প্রশাসক না থাকায় তারা জানিয়ে দেন, আগামীকাল (৬ জানুয়ারী)সোমবার স্মারকলিপি প্রদান করবেন।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা