ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও মেরিন সদস্যদের মধ্যে মানসিক চাপ বাড়ছে। জাহাজটিতে একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনাও সামনে এসেছে।

প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য নিয়ে রণতরীটি টানা নবম মাসে সমুদ্রে রয়েছে। এর মধ্যে টানা ২৫০ দিন কোনো স্থলভাগে না নামার ঘটনাকে আধুনিক যুগের রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ এই মোতায়েন নিয়ে নৌসেনাদের পরিবারগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক টাউন হল বৈঠকে প্রায় ২০০ সেনা পরিবারের সদস্য অংশ নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেন।

নেভি টাইমসের প্রতিবেদনে জাহাজটিতে সাম্প্রতিক কয়েকটি আত্মহত্যার চেষ্টার তথ্য উঠে এসেছে। এক নৌসেনার স্ত্রী জানান, তার স্বামী সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন; তবে এক সহকর্মী বিষয়টি দেখতে পেয়ে তাকে নিরাপদে ফিরিয়ে আনেন।

এদিকে জাহাজের জীবনযাপন নিয়েও অভিযোগ রয়েছে। কংগ্রেস সদস্য মাইক লেভিনের ভাষ্য অনুযায়ী, জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, গরম পানির সংকট ও কাপড় ধোয়ার সুবিধা নিয়ে সমস্যা রয়েছে। খাবার ও সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির অভিযোগও পাওয়া গেছে।

দীর্ঘদিনের মোতায়েনের ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নৌবাহিনীর ওপর চাপ বাড়ছে। যুদ্ধকালীন দায়িত্বের পাশাপাশি তাদের জীবনযাত্রার পরিবেশ ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

কৃষি সচিব পদে সেলিম খানের যোগদান

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার (১২...

চকরিয়ায় বাস-জিটু মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী জিটু গাড়ি ও লাল-সবুজ রঙের একটি এসি বাসের মুখোম...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

রামপালে খাল দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের রামপালে সরকারি রেকর্ডভুক্ত খাল অবৈধ দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে সং...

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা