ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজারের ৫৫৪ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করা হবে। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নতুন সংযোজন হিসেবে ‘বডি অন’ ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় ৫৫৪টি কেন্দ্র রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যাচাই করছি। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এবার ভোটকেন্দ্রগুলোতে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা থাকবে। এই ক্যামেরা তাৎক্ষণিক দৃশ্য ধারণ ও রেকর্ড করবে। যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা জানান, জেলা ২৭৯৯ বর্গকিলোমিটার আয়তনের। সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা রয়েছে। মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন। এর মধ্যে পাঁচ উপজেলায় সীমান্তবর্তী এলাকা রয়েছে। জেলার ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন।

তিনি বলেন, “ভোটকেন্দ্রগুলোকে আমরা সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একাধিক ‘বডি অন’ ক্যামেরা থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বডি অন’ ক্যামেরার মাধ্যমে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় থেকে একযোগে সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, এবারের ভোটকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ চলছে।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “প্রত্যেকটি ভোটকেন্দ্র দফায় দফায় পরিদর্শন করা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা