খেলা
এশিয়া কাপ

মুশফিকের সঙ্গে ঢাকায় এলেন সাকিবও

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কায় চলছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। এই পর্বে পরপর দুটি ম্যাচ হেরে বিদায়ের অপেক্ষায় বাংলাদেশ। তবে এখনও ভারতের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর মধ্যে এশিয়া কাপ রেখে ঢাকায় এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

গতকাল (শনিবার ৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ভালো শুরুর পরও টানা উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচটি শেষে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের। সেই অনুযায়ী তিনি বাংলাদেশে ফিরেছেন। তবে তার সঙ্গে শ্রীলঙ্কা ছেড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে এই দুই ক্রিকেটারের।

গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। সে সময়ে সাকিবের বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু হঠাৎ বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার খবরে অবাক হয়েছেন ভক্তরা। তবে সাকিবের দেশে ফেরার কারণটি এখনও অজানা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা