সংগৃহিত
রাজনীতি
মানিকগঞ্জ-২

মন্দিরে গিয়ে ভোট চাইলেন মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগম নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে ধর্মীয় উপসনালয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় সার্বজনীন মন্দিরে হরিসভায় (লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি নৌকা মার্কায় ভোট চান।

জানা গেছে, নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় জনসভা, পথসভা উঠান বৈঠক করে যাচ্ছেন। তবে গতকাল সোমবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে (মন্দির) অনুষ্ঠিত লীলাকীর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে মমতাজ বেগম উপস্থিত ভক্তবৃন্দ ও ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

অনুষ্ঠানে নৌকার প্রার্থী মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, আপনারা ৭ তারিখে ভোট দিতে যাবেন। আপনাদের প্রিয় মার্কা নৌকা, সেই মার্কায় ভোট দিয়ে আসবেন। অনেকেই আপনাদের কাছে আসবে, বলতে আমরাও আওয়ামী লীগ করি। আপনারা আমাদের ভোট দেবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, আমি যাদেরকে নৌকা দিয়েছি, আপনারা তাদের ভোট দেন। নৌকা আমার মার্কা, দেশ স্বাধীনতার মার্কা। যাই হোক আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে কীর্তনের আসরে আর কথা না বাড়াই বলে মমতাজ তার বক্তব্য শেষ করেন।

মন্দির কমিটির সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থী মমতাজ বেগমকে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিমন্ত্রণ করা হয়েছিল। সেই অনুযায়ী অনুষ্ঠানে তিনি আসেন এবং বক্তব্য দেন। সে সময় মমতাজ বেগম উপস্থিত ভক্তরা ও ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করেননি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা