নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া এবং সময়মতো বীজ বপণের কারণে এ বছর ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সবুজ ধানের গাছ ও পাকা হলুদ শীষে ভরে উঠেছে বিস্তীর্ণ জমি। হালকা বাতাসে দুলতে থাকা ধানের ক্ষেত যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। এমন দৃশ্য কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

চলতি রবি মৌসুমে মনোহরদী উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১,০৭৮ হেক্টর। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের শেখানো বিভিন্ন পদ্ধতি যেমন আলোর ফাঁদ তৈরি, নিয়মিত আগাছা পরিষ্কার, সুষম সার প্রয়োগ, ধানক্ষেতের মধ্যে ডালপালা পোঁতা, লগো পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ করা ইত্যাদি বাস্তবায়ন করায় এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে চাষাবাদ সম্পন্ন করতে পারায় এ বছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তারা বাম্পার ফলনের প্রত্যাশা করছেন। তবে মাঠ পর্যায়ে কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের তীব্র সংকট ও উচ্চ মূল্য চাষিদের আনন্দ ম্লান করে দিয়েছে। সেচ, ধান কাটা, পরিবহন এবং মাড়াই খরচ গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ।

কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। মনোহরদী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রুনা আক্তার বলেন, আমাদের আশা ছাড়িয়ে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। সঠিক সময়ে ধান গোলায় তোলা সম্ভব হলে কৃষকদের মুখে আমরা হাসি দেখতে পাব।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা