ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভয়ংকর শক্তির সুপার টাইফুনের আঘাতের শঙ্কা, চীনে ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে আঘাত হানার পর শক্তিশালী সুপার টাইফুন বাভি এখন চীনের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ভয়াবহ এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চীনে এরই মধ্যে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

টাইফুন বাভি জাপানের শাকিসিমা দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়ে বর্তমানে চীনের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চীনা কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশ থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশের ফুজিয়ান প্রদেশ থেকে সরানো হয়েছে আরও এক লাখ মানুষকে। এছাড়া বিভিন্ন এলাকায় সতর্কতামূলকভাবে আরও প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

কাল রোববার ভোরে ঝেজিয়াংয়ের অত্যন্ত জনবহুল শহর ওয়েনঝোতে সুপার টাইফুনটি আঘাত হানবে। এটির প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে আসার সময় সুপার টাইফুনটির শক্তি অনেকটাই হ্রাস হয়েছে। তা সত্ত্বেও সামুদ্রিক ঝড়টি এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। কারণ ঝড়টির সঙ্গে আসা মেঘে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা সুপার টাইফুনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এটি তাদের চারটি অ্যালার্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ঝড়টির কারণে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ওয়েনঝোর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিনগুয়াং বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি কিছুটা উদ্বিগ্ন। তবে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।” তিনি জানিয়েছেন, আগাম সতর্কতা হিসেবে দুই-তিনদিনের খাবার ও পানি বাড়িতে মজুদ করেছেন তিনি। কারণ সুপার টাইফুনের কারণে সেখানকার সুপারশপগুলো বন্ধ হয়ে যেতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা