সারাদেশ
তালায় ভোক্তা অধিকারের অভিযান

ভেজাল দুধ ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে সুকান্ত ঘোষকে আটক করে।

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গ্লুকোজ মিশ্রিত দুধ পায়।

এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য

কত্তৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মোঃ জিল্লুর রহমান। তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা