ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ মঞ্চে অনিশ্চয়তা, শাস্তির মুখে ১৮ ফুটবলার

ক্রীড়া ডেস্ক

দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন টিকে আছে আটটি দল। একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ফিফার এই মহাযজ্ঞের শেষ আটের লড়াই। তবে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নামার আগে দুশ্চিন্তায় রয়েছে ৮ দলের অন্তত ১৮ ফুটবলার। কারণ কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে মাঠে নামার সুযোগ হারাতে পারেন তারা।

এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলোর খেলোয়াড়রাও। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ইংল্যান্ড ও মরক্কোকে। কারণ দুই দলের চারজন করে ফুটবলার নকআউট পর্বে ইতোমধ্যে একটি হলুদ কার্ড পেয়েছেন। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে বাড়তি সতর্কতা নিয়ে।

এ ছাড়া সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিনজন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে ফুটবলার হলুদ কার্ড দেখেছেন।

বিশ্বকাপের আগে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। আগের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হতেন। তবে ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নেওয়ায় নকআউট পর্বে যুক্ত হয়েছে বাড়তি একটি রাউন্ড। ফিফার ধারণা, এতে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

আগের নিয়মে কোনো পরিবর্তন না আনা হলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের হারানোর আশঙ্কা করে ফিফা। কারণ, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে এবার খেলোয়াড়দের ছয়টি ম্যাচ খেলতে হচ্ছে। তাই ২০২৬ বিশ্বকাপে চালু হয় নতুন কার্ড নীতি। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) হয়ে গেছে। এরপর কোয়ার্টার ফাইনাল শেষে আবারও হলুদ কার্ডের হিসাব শুরু হয়।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। ফলে শেষ ৩২ কিংবা শেষ ষোলোর ম্যাচে যারা ইতোমধ্যে একটি হলুদ কার্ড পেয়েছেন তারা আবারও সতর্কবার্তা পেলে, সংশ্লিষ দল সেমিফাইনালে উঠলে তারা ম্যাচটি খেলতে পারবেন না। যেহেতু কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের তালিকা আবার নতুন করে শুরু হয়, তাই হলুদ কার্ডের সংখ্যার কারণে কোনো খেলোয়াড় ফাইনালে নিষিদ্ধ হবেন না। কেবল সেমিফাইনালে লাল কার্ড পেলেই ফাইনালে খেলতে পারবেন না তিনি।

লাল কার্ড পাওয়া খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। আবার সহিংস আচরণের ক্ষেত্রে মাত্রা অনুসারে আরও নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার রাখে ফিফার শৃঙ্খলা কমিটি। প্রসঙ্গত, আজ (৯ জুলাই) থেকে ১২ জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল, ১৪-১৫ জুলাই সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী এবং ১৯ জুলাই অনুষ্ঠিত হবে মেগা আসরের ফাইনাল।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে যে ১৮ ফুটবলার

ইংল্যান্ড : জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি

মরক্কো : ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস

ফ্রান্স : মানু কোনে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা

সুইজারল্যান্ড : গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম

আর্জেন্টিনা : গঞ্জালো মন্টিয়েল

স্পেন : ফেররান তোরেস

বেলজিয়াম : ব্র্যান্ডন মেচেলে

নরওয়ে : অ্যান্তোনিও নুসা

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

রায়গঞ্জে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়া...

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

বিশ্বকাপ মঞ্চে অনিশ্চয়তা, শাস্তির মুখে ১৮ ফুটবলার

দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন টিকে আছে আটটি দল। একদিন বি...

ব্রেকআপের পর পার্টি করা উচিত: জেনিফার

প্রেম, বিয়ে ও বিচ্ছেদ—হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিজীবন যেন নানা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা