ছবি: সংগৃহীত
সারাদেশ

বিজয়ী হলে সবার আগে গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন করবো : বিএনপির বুলু

শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নের কাজকে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু।

রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও এলাকার বিভিন্ন গুণীজন, সামাজিক ব্যক্তিবর্গ এবং অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুপুরে কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন। সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন এবং যুগ্ম সম্পাদক, জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান এম. এ. হাসান যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক গোলাম হোসেন মানিক, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা