ছবি: সংগৃহীত
খেলা

বাশারকে প্রধান নির্বাচকের পদের প্রস্তাব

আমার বাঙলা ডেস্ক

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর এ দায়িত্বে থাকতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ই-মেইলে জানিয়েছেন।

এ অবস্থায় নতুন প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম বিবেচনা করছে বিসিবি। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের পাঁচ সদস্...

ঈশ্বরদীতে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পূর্ণিমার আলোয় নির্ভুল রোগ নির্ণয়’—এই অঙ্গীকার নিয়ে অত্যাধুনিক চি...

১৫ মামলায় খালাস মির্জা আব্বাস

দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগসংক্রান্ত ১৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির...

সাটুরিয়ায় ভেজাল সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা