ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কাচালং ব্রিজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, এডভোকেট সাইফুল ইসলাম পনির, আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. শফিউল আজম এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল সবুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী নবী। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুক।

বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ থেকেই যুবদলের জন্ম, যা সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে আসছে।”

তারা আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য। সকল মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে মাঠে কাজ করতে হবে।”

বক্তারা জানান, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়। তাই যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আলোচনা শেষে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা