ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

আমার বাঙলা ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসার কথা ছিল আইসিসির দুই কর্মকর্তার। তবে শেষ পর্যন্ত একজন প্রতিনিধি এসে বৈঠক করবেন। আইসিসির অ্যান্টি-করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার একাই ঢাকায় সফর করছেন।

প্রাথমিকভাবে তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন কর্মকর্তা আসার কথা থাকলেও, তিনি সময়মতো ভিসা না পাওয়ায় আসতে পারেননি। এই অনুপস্থিতিকে অনেকেই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন।

বিসিবি এবং বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আনুষ্ঠানিক অনুরোধ করেছে। নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এফগ্রেভ ঢাকায় বৈঠকে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন, যাতে নিশ্চিত করা যায় বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ভারতীয় মাটিতেও সর্বোচ্চ পর্যায়ে থাকে।

এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ দল ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে অনিচ্ছুক। এরপরও এই বিষয়ে একাধিকবার চিঠি আদান-প্রদান হয়েছে। যদিও খবরে জানা যাচ্ছে, আইসিসি এখনও ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এই বিষয়গুলো নিয়ে মিরপুরের বিসিবি কার্যালয়ে আইসিসির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে পারেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য,মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। দাবি তোলে ভেন্যু পরিবর্তনের।

এরই প্রেক্ষিতে বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসার কথা থাকলেও তবে শেষ পর্যন্ত জানা গেছে, একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা