ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীর মাস্টারপাড়া ও হাজারী পাড়ায় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

ফেনী প্রতিনিধি

ফেনীর আওয়ামীলীগ অধ্যুষিত মাস্টারপাড়া ও হাজারী পাড়ায় ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সাবেক এমপি জয়নাল হাজারী ও নিজাম হাজারীর বাড়ি সংলগ্ন রামতারা শিশুপার্কে এ ইফতারের আয়োজন করে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড বিএনপি।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক অধ্যাপক এম এ মালেক। বক্তব্য দেন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবুল, সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন ভুঞা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কায়সার এলিন প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। ফেনী সব মানুষের সমান অধিকার ও সমান নিরাপত্তা চায় জেলা বিএনপি। আগামী দিনে মাস্টারপাড়া ও হাজারী পাড়ার বাসিন্দাদের পাশে থাকার ঘোষনা দেন বিএনপির নেতৃবৃন্দ।

২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, জেলা ও পৌর বিএনপির সহযোগীতায় মাস্টারপাড়া এবং হাজারী পাড়ার ৬০০ রোজাদার ইফতার মাহফিলে অংশ নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন শিক্ষা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভারতে প্রধানমন্ত্রী...

গোপন ক্যামেরা শনাক্ত করুন সহজেই

ছুটি কাটাতে দেশে হোক কিংবা দেশের বাইরে পর্যটকদের প্রথম পছন্দ হোটেল বা রিসোর্ট...

৬ মসলাতেই কমবে কোলেস্টেরল

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা