ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ সংগঠনের ৯ কর্মী আটক

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

জুলাই–আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ফেনী–১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ওই সময় দুইজন—আবদুল্লাহ আল মাসুম (২২) ও মো. রাজু (২০)—কে আটক করা হয়। তাঁদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল ও গ্যাসলাইটার জব্দ করা হয়েছে।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। তাঁরা হলেন রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮) ও সিয়াম (১৮)। পুলিশ জানায়, তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা