খেলা

ফুটবলে নতুন অধ্যায় লিখছেন মেসি

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনায় সোনালী সব দিনই কাটিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা এখন একসঙ্গে খেলছেন ইন্টার মিয়ামিতে। এবার এই দুই বন্ধু তাদের সম্পর্কটাকে নতুন রূপ দিতে চলেছেন। উরুগুয়ের পেশাদার ফুটবলে নিজেদের ক্লাব নিয়ে নামছেন তারা। ক্লাবটির নাম ‘দেপোর্তিভো এলএসএম’।

এই ক্লাবের পুরনো নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। ২০১৮ সালে লুইস সুয়ারেজ নিজ দেশে সিউদাদ দে লা কস্তা শহরে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল স্থানীয় প্রতিভা তুলে আনা এবং সমাজে অবদান রাখা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় সুয়ারেজ জানান, ক্লাবটির নতুন নাম হয়েছে ‘দেপোর্তিভো এলএসএম’। এতে ‘এম’ যোগ করা হয়েছে মেসিকে সম্মান জানিয়ে। কারণ মেসি এখন এই প্রকল্পের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন।

ক্লাবটি এবার পেশাদার পর্যায়ে খেলার জন্য প্রস্তুত হচ্ছে। তারা খেলবে উরুগুয়ের চতুর্থ বিভাগে। ইনস্টাগ্রামে সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্নের প্রকল্প। ২০১৮ সালে এটি শুরু হয়েছিল। এখন আমাদের তিন হাজারের বেশি সদস্য রয়েছে এবং অবকাঠামো অনেক বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এই কারণে আমি দেপোর্তিভো এলএসকে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের কাঠামোতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যুব দল এবং পেশাদার দল থাকবে।’

‘এই প্রকল্পই আমাদের ফুটবলের ভাবনা ভাগাভাগি করে নেওয়ার সেরা জায়গা। তাই আমি আমার বন্ধুকে ডেকেছি দেপোর্তিভো এলএসএম-এর পেশাদার প্রকল্পে যুক্ত হওয়ার জন্য।’

মেসি বলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য লুইসকে ধন্যবাদ জানাই। সে অনেক বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে, আর এটি অনেক দূর এগিয়েছে। আমি আশা করি আমি যতটা পারি ততটা অবদান রাখতে পারব এই ক্লাবের উন্নতিতে। তোমার পাশে থেকে এই যাত্রায় থাকতে পারা আমার জন্য আনন্দের।’

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলে ১৩টি বড় শিরোপা জিতেছিলেন মেসি ও সুয়ারেজ। একটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা, ও চারটি কোপা দেল রে জিতেছিলেন তারা। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল দারুণভাবে।

২০২৩ সালে সুয়ারেজ যোগ দেন ইন্টার মায়ামিতে, মেসির পাশে। তাদের সঙ্গে ছিলেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও। এই চার সাবেক বার্সা তারকা ২০২৪ সালে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন এমএলএসের সাপোর্টার্স শিল্ড।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা