ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি। সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধজাহাজটি পূর্বাঞ্চলীয় নৌবহরের সক্ষমতা আরও বাড়াবে বলে জানিয়েছে ভারত।

শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রণতরীটির আনুষ্ঠানিকভাবে নৌবহরে অন্তর্ভুক্তি হয়। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আইএনএস মহেন্দ্রগিরিকে বিশ্বের অন্যতম দ্রুতগতির ও প্রাণঘাতী অস্ত্রব্যবস্থা হিসেবে পরিচিত সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা সম্ভব। তার ভাষায়, এই অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

তিনি বলেন, এই রণতরীতে মাঝারি পাল্লার স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সঙ্গে সমন্বিত বহুমুখী রাডার রয়েছে; যা দূরপাল্লার আকাশপথের হুমকি শনাক্ত ও তা নিষ্ক্রিয় করতে পারে।


রণতরীটির অস্ত্র প্যাকেজের মধ্যে নিজস্ব প্রযুক্তির রকেট লঞ্চার, টর্পেডো লঞ্চার, সমন্বিত সাবমেরিন-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং একটি ক্লোজ-ইন ওয়েপন সিস্টেমও রয়েছে।

রাজনাথ বলেন, এই ফ্রিগেটটি ভারতের উপকূলরেখা এবং গভীর সমুদ্র; উভয় অঞ্চলেই নিজস্ব সামুদ্রিক স্বার্থ রক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। যুদ্ধের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের কথা জানিয়ে তিনি বলেন, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার যুদ্ধ, মহাকাশ-ভিত্তিক সক্ষমতা, হাইপারসনিক অস্ত্র এবং চালকবিহীন ব্যবস্থার মতো উদীয়মান বিভিন্ন প্রযুক্তি আধুনিক সংঘাতের ধরণ পরিবর্তন করে দিচ্ছে।

তবে প্রচলিত সামরিক শক্তিই এখনও কার্যকর প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রন্নত প্রযুক্তি ও প্রচলিত প্ল্যাটফর্মগুলো একে অপরের বিকল্প নয়, বরং পরিপূরক উল্লেখ করে রাজনাথ বলেন, ভবিষ্যতের যুদ্ধে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লড়াই হতে পারে। তবে তা জয় করতে হবে জাতীয় সংকল্প, প্রশিক্ষিত সৈনিক এবং নির্ভরযোগ্য সামরিক শক্তির মাধ্যমেই।

গত ১৮ মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া নিজস্ব প্রযুক্তির ষষ্ঠ স্টিলথ ফ্রিগেট হলো আইএনএস মহেন্দ্রগিরি। এই শ্রেণির প্রথম জাহাজ ‘আইএনএস নীলগিরি’ ২০২৫ সালের জানুয়ারিতে নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল।

ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এবং মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের নির্মিত এই ফ্রিগেট নৌবহরের বিমান প্রতিরক্ষা, পৃষ্ঠ ও সাবমেরিন-বিরোধী যুদ্ধ, সামুদ্রিক নিষেধাজ্ঞা এবং নজরদারিসহ বিস্তৃত পরিসরে সামুদ্রিক মিশন পরিচালনায় সক্ষম।

৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদানে তৈরি এই রণতরী বহুমুখী হেলিকপ্টার বহনে সক্ষম। এটি উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, আধুনিক সেন্সর, নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত; যা ভারতের অভ্যন্তরীণভাবে উন্নত নৌ-সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

ভয়ংকর শক্তির সুপার টাইফুনের আঘাতের শঙ্কা, চীনে ব্যাপক প্রস্তুতি

জাপানে আঘাত হানার পর শক্তিশালী সুপার টাইফুন বাভি এখন চীনের উপকূলের দিকে ধেয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা