ছবি: আমার বাঙলা
সারাদেশ
আওয়ামী লীগ

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চানপুর হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন টিটু (৫৫) উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই গ্রামের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা টিটু নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চানপুর হাইস্কুল এলাকায় অভিযান চালায় সেনবাগ থানার পুলিশ। অভিযানে আওয়ামী লীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা