সংগৃহীত
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা গুরুতর বলে বর্ণনা করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এ ছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না।

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রবিবার (১৭ নভেম্বর) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি।’

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এক নেতাক...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা