সারাদেশ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও “ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির” প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করতে “ষড়যন্ত্রমূলক পরিস্থিতি” তৈরি করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা