ছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ী মজিবর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদেরহাট এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মজিবর রহমানের বাড়ি থেকে মজুদ করা ১৩০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, মজিবর রহমান কীটনাশক ব্যবসা করেন, তবে তিনি কোনো অনুমোদিত সার ডিলার নন। এরপরও তিনি নিজের বাড়িতে অবৈধভাবে ডিএপি সার মজুদ করে রেখেছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃত্রিমভাবে যাতে সার সংকট তৈরি করা না যায়, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে উপজেলার কচুকাটা ইউনিয়ন থেকেও ৭৯৪ বস্তা সার উদ্ধার করেছিল প্রশাসন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডল...

জনতা ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স প্রশিক্ষণ শুরু

জনতা ব্যাংক পিএলসির ১৫ দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা