ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচন না করে এনসিপির মুখপাত্র হলেন আসিফ

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন। তবে আসন্ন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নির্বাচনে প্রার্থী না হলেও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। বাতিলের সম্ভাবনা বিবেচনায় কিছুটা বেশি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ সময় আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, এর আগে তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেন। পদত্যাগের আগে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা