ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনী নিরাপত্তায় ৪৮৯ উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। রাজধানীসহ দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি এই ছয়টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ১ হাজার ১৫১টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবির দায়িত্ব কার্যকর হবে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ৩০০টি সংসদীয় আসনের আওতায় প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ৮ লাখেরও বেশি সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ভোটকেন্দ্রগুলোতে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্ট গার্ডও সহায়ক ভূমিকা পালন করবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা