ছবি: সংগৃহীত
বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বের অপেক্ষার মধ্যেও কাজ থেকে বিরতি নিচ্ছেন না এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দীপিকা। সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত এ সিনেমায় থাকছে বড় পরিসরের অ্যাকশন দৃশ্যও। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘রাকা’য় আল্লু অর্জুনের পাশাপাশি অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো তারকারা।

এদিকে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে বহুল আলোচিত সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার সঙ্গে আরও থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল ও রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

একটি সূত্রের বরাতে জানা গেছে, আগামী মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন দীপিকা। তাই তার আগেই ‘রাকা’য় নিজের অংশের শুটিং শেষ করতে চাইছেন অভিনেত্রী। প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থেকে কাজ করছেন তিনি।

সূত্রটি আরও জানিয়েছে, দীপিকার এই পেশাদারিত্বে সিনেমাটির পুরো টিমই মুগ্ধ। শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখেও তিনি যেভাবে নিয়মিত কাজ করছেন এবং প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় সেটে থাকছেন, তা সহকর্মী ও কলাকুশলীদের নজর কেড়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

পাসের হারে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অ...

সব সরকারি দপ্তরে জরুরি পরিপত্র

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।...

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানির উচ্চতা বাড়ছে। গত ২৪ ঘ...

মা-ছেলের একসঙ্গে জিপিএ-৫

ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ পেয়েছেন...

দেশজুড়ে লোডশেডিং বাড়ার ৩ কারণ

দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে...

শুটিংয়ে নথ গিলে বিপাকে অভিনেত্রী

শুটিং সেটে কাজ করতে গিয়ে অভিনয়শিল্পীদের প্রায়ই নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা