ছবি: সংগৃহীত
খেলা

দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক

অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন এই আফগান ক্রিকেটার। বিয়ের তিন মাস পর খবরটি প্রকাশ্যে আনলেন এই লেগ স্পিনার।

চলতি বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করেছেন রশিদ খান। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নতুন বিয়ের খবর জানিয়েছেন তিনি। বরের বেশে একটি ছবি পোস্ট করে রশিদ লেখেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’

কিছু দিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য ভালো লাগেনি রশিদের। ইনস্টাগ্রাম পোস্টে এই আফগান স্পিনার আরও লেখেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’

গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন রশিদ। সেবার তিনি একা নন। রশিদের তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা