সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ভেঙে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ভেঙে পড়া অংশ বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় এক জন নিহত এবং কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এ ঘটনা ঘটে। ঘটনার পরে পরেই দিল্লির অগ্নিনির্বাপন বিভাগকে খবর দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলোও বন্ধ থাকছে।

নবনির্বাচিত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার পরে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনাল থেকে পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচে সম্প্রতি এই বিমানবন্দরটির সংস্কার করা হয়েছিল। গত ১০ মার্চ বিমানবন্দরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা