অপরাধ

ঢাকায় পৃথক ঘটনায় ২ নারী ও ১ কিশোরীর আত্মহত্যা

আমার বাঙলা ডেস্ক

রাজধানীতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক তিনটি ঘটনায় দুই নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

লালবাগে নারীর মরদেহ উদ্ধার: লালবাগ থানার শহীদ নগর বালুঘাট জেএন শাহ রোড এলাকার একটি বাসায় মোছা. সাদিয়া আক্তার (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাদিয়া । তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

হাতিরঝিল এলাকায় আরেক নারীর আত্মহত্যা: হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শুক্রবার রাতে মীরবাগের একটি বাসার চার তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমি আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি, পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমি । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ডেমরায় কিশোরীর আত্মহত্যা: ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন জানান, আমরা খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্বজনদের কাছে জানতে পারি, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা