সংগৃহীত
খেলা

ট্রাম্পের সাবেক পুত্রবধূ টাইগার উডসের প্রেমিকা

ক্রীড়া ডেস্ক

নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। তার নতুন সঙ্গীরও অবশ্য বিশেষ পরিচয় আছে। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ। নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’

গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তার মেয়ে কাই ট্রাম্পকে সম্প্রতি সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে। যেখানে উডস গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এই টুর্নামেন্টের আয়োজকও উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণা দিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাদের।

এই ছবির ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যারা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাদের।’

উডস আজ সম্পর্কের বিষয়টিকে সামনে আনলেও গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রে ছিল ভেনেসার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি। নতুন সম্পর্কে জড়ানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ভেনেসা। ২০০৫ সালে বিয়ে হওয়ার পর ২০১৮ সালে বিচ্ছেদ হয় দুজনের। ট্রাম্প জুনিয়র–ভেনেসা দম্পতির ঘরে পাঁচটি সন্তানও আছে।

৪৯ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই গলফার এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। ২০০৪ সালে বিয়ে করেছিলেন এলিন নর্ডেগ্রেনকে। কিন্তু একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ও কেলেঙ্কারির জেরে তাদের ছাড়াছাড়ি ২০১০ সালে।

এরপর ২০১৩ সালে লিনডসে ভনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান উডস। যদিও এই সম্পর্ক দুই বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৫ সালেই আলাদা হয়ে যান দুজন। পবর্তীতে এরিকা হারমানের সঙ্গের সর্ম্পকে যান উডস। এই জুটির ছাড়াছাড়ি হয় ২০২২ সালে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা