ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ পুতিনকে আমন্ত্রণ

আমার বাঙলা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন 'বোর্ড অব পিস' বা শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে রাশিয়া। গাজার যুদ্ধপরবর্তী শাসনব্যবস্থা পরিচালনা এবং পুনর্গঠন কাজের তদারকির জন্য এই বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের শেষ দিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ট্রাম্প এই বোর্ড গঠনের প্রস্তাব দেন। পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক কাউন্সিল গাজার পুনর্গঠন তহবিল, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক সমন্বয়ের বিষয়টি তদারকি করবে। অন্তর্বর্তীকালীন সময়ে তারা একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের সঙ্গে কাজ করবে। হোয়াইট হাউস জানিয়েছে, ভবিষ্যতে এই বোর্ডের পরিধি বাড়িয়ে অন্য সংঘাত নিরসনেও কাজে লাগানো হতে পারে।

খসড়া নথি অনুযায়ী, বিভিন্ন দেশ এই বোর্ডে যোগ দিতে পারবে। তবে তাদের অংশগ্রহণের মেয়াদ তিন বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যদি না তারা প্রথম বছরে ১০০ কোটি ডলারের বেশি অর্থ প্রদান করে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ নিশ্চিত করেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, 'আমরা প্রস্তাবের বিস্তারিত খতিয়ে দেখছি। আশা করছি মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এর সব খুঁটিনাটি বিষয় স্পষ্ট করা সম্ভব হবে।' তবে প্রস্তাবের বিস্তারিত নিয়ে তিনি আর কিছু জানাননি।

ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়াসহ যুক্তরাষ্ট্রের মিত্র ও আঞ্চলিক শক্তিধর অনেক দেশই আমন্ত্রণের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তবে বেশ কিছু দেশ সতর্কতা অবলম্বন করছে। তারা বলছে, এই বোর্ডের সদস্য হওয়ার মানে কী, তা যুক্তরাষ্ট্রকে আরও বিশদভাবে ব্যাখ্যা করতে হবে। সমালোচকদের মতে, এই বোর্ড জাতিসংঘের নেতৃত্বাধীন বিদ্যমান প্রক্রিয়াগুলোর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বা সেগুলোকে পাশ কাটিয়ে যেতে পারে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

বিয়ে সারলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের শীর্ষ পর্যায়ে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

রুপালি পর্দায় একনায়কতান্ত্রিক শাসনের পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে ভিড়

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা