সংগৃহীত
বিনোদন

টাবু জানালেন অবিবাহিত থাকার কারণ

বিনোদন ডেস্ক

অভিনেত্রী টাবুর বলিউডে অভিষেক হয় ১৯৮০ সালে। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে এক ধর্ষিতা কিশোরীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের একেবারে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমা থেকে অন্য ধারার সিনেমাতেও তার অবাধ চলাচল।

কিন্তু বলিউডের একসময়ের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বরাবর একাই থেকেছেন। বয়স ৫৩ পেরিয়েও আজও তিনি অবিবাহিত। এর আগে এক সাক্ষাৎকারে টাবু জানিয়েছিলেন— কেন তিনি বিয়ে করছেন না। এবার নতুন করে আলোচনায় আসেন টাবু। কেন বিয়ে করছেন না?—এমন প্রশ্নের উত্তরে টাবু বলেন, অভিনেতা অজয় দেবগণের জন্যই তিনি আজও অবিবাহিত।

তাহলে কি জনপ্রিয় অভিনেত্রী কাজলের স্বামী অজয়ের সঙ্গে প্রেম করতেন এ অভিনেত্রী? ব্যাপারটি আসলে এমনটি নয়। টাবুর ভাই আর্য ও অজয় দেবগণ ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।

অভিনেত্রী বলেন, যে ছেলের সঙ্গে টাবু বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি , বলেন টাবু। কিন্তু এ কথা মানতে নারাজ নায়িকার ভক্তরা। তার বিয়ে না করার পেছনে অন্য কারণ আছে বলে ধারণা তাদের।

কিন্তু কী সেই কারণ, তা নিয়ে কখনো মুখ খোলেননি টাবু। কখনো কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা যায়নি। ৫৩ বছর বয়সেও দিব্যি রয়েছেন একা। তবে কাজের গতি আগের মতোই। যেন অভিনয়ই তার জীবন-সংসার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা