ছবি: সংগৃহীত
রাজনীতি

জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায় : আমীর খসরু

আমার বাঙলা ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল জোরপূর্বক নিজেদের দাবি আদায় করতে চায়। তিনি সতর্ক করেছেন, নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।

শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “নির্বাচনের আগে ইশতেহার আসাটা খুব গুরুত্বপূর্ণ নয়। ভোটের আগে সব দল তৎপর থাকে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমি এ বিষয়টি নিশ্চিত নই।”

তিনি আরও বলেন, “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসলে ঐকমত্যকে সম্মান করতে হবে। এর বাইরে গিয়ে নতুন ইস্যু তৈরি করলে ঐকমত্যকে সম্মান দেওয়া হচ্ছে না।”

বিএনপির এই নেতা উল্লেখ করেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তারা কি এমন ঘটনা ঘটাতে চাইছে? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো আলোচনা অব্যাহত রাখা এবং জনগণের কথা সব সময় শোনা। ৮ বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে বিএনপি ২৭ দফা এবং ৩১ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে। এটি সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

তিনি আরও ঘোষণা করেন, ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চাকরি প্রদানের পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত। পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেল চালু করার বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা