সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এএলকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন কর্মকৌশল নির্ধারণ করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান স্বল্প সুদের আমানত সংগ্রহ বাড়ানো, বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া অবলোপনকৃত ঋণ আদায়সহ ব্যাংকের আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক।
আমার বাঙলা/ রাব্বি