সংগৃহীত
সারাদেশ

ছাগলনাইয়ায় মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর হামলা

ফেনী  প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদককারবারিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডিবির উপ-পরিদর্শক (এসআই) তানভীর মেহেদী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোকন হোসেন ও রিংকু বড়ুয়া, এবং কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।

জেলা ডিবি সূত্রে জানা গেছে, মাদককারবারি আলমগীর ওরফে সোর্স আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশের একটি দল। তাকে আটক করার পরপরই স্থানীয় ৪০-৫০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আলমগীরকে পালিয়ে যেতে সাহায্য করে।

হামলার ঘটনায় জয়নগর গ্রামের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) এবং রহিম উল্যাহর স্ত্রী রূপধন (৪৮) কে আটক করা হয়েছে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা