সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ের ওপর গরম ডাল ঢেলে দেন তাজকেরা খাতুন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায় এবং তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোলাহাট থানার একটি মামলায় উসকানিদাতা হিসেবে শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ। আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা