ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়কে চাঁদা আদায় বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ এলাকার দ্বারিয়াপুরে এলোপাথারি যানবাহন রেখে সড়ক অবরোধ করা যায়। এতে সোনামসজিদ স্থলবন্দর- রাজশাহী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী শ্রমিকরা জানান, কতিপয় নামধারী শ্রমিকদের একটি সংগঠনের নামে সড়কে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস শ্রমিকরা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ স্থলবন্দর সড়কে যাবতীয় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভুত পরিস্থিতিতে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা অবরোধ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, সড়কে চাঁদা আদায় বন্ধ না হলে অবরোধ প্রত্যাহার করা হবে না। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোয়া ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়েছে। যদি চাঁদা আদায় করা হয় আবারও অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, অবরোধকারী সংগঠনের সদস্যদরে সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পাশাপাশি ঈদ মৌসুমে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি যেন আর না দেয়া হয় সে জন্য শ্রমিকদের বলা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা