ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁদাবাজির মামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মী জেলহাজতে

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়ার বনরুপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের চার নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট) তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নাটোর কোর্টের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বনরুপা আবাসিক এলাকার খাদিজা খাতুন নামের এক প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল ও পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী বিধান, কামরুল ও রনি।

এমনকি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে তাকে গহনা বিক্রি করে ৩ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করা হলে বড়াইগ্রাম থানা পুলিশ তদন্তসাপেক্ষে ঘটনার সত্যতা পায়।
ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামিরা নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, বিএনপির একটি প্রভাবশালী পক্ষের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফর রহমান এবং পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বহুবার প্রমাণসহ জেলা নেতৃবৃন্দকে তাদের চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছি। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তারা আরো বলেন, নাটোর জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি অনুরোধ—অতিসত্বর এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। যাতে দলের সুনাম ক্ষুণ্ন না হয় এবং জনগণ ভয়মুক্ত পরিবেশে বসবাস করতে পারে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা