ছবি: সংগৃহীত
সারাদেশ

আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।

স্থানীয়রা জানান, চরাঞ্চলের আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর কাইয়ুম মিয়ার সমর্থক ইদন মিয়া নিহত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কাইয়ুম বাহিনীর হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক ফেরদৌসী আক্তার মারা যায়। এরপর থেকে কাইয়ুম মিয়ার সমর্থকরা বাড়িছাড়া হয়ে যায়। প্রায় ১০ দিন বাড়িছাড়া থাকার পর আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কাইয়ুম বাহিনীর সমর্থকরা এলাকায় উঠতে চাইলে শাহ আলম বাহিনী স্থানীয় আওয়ামী লীগের আসাদ উল্ল্যাহ ও দিপু গ্রুপের সহায়তায় তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হয়। আহত হয় ১০ জন।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া মারা যাওয়ার পর আমরা এলাকাছাড়া ছিলাম। দশ দিন পর আজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ আমাদের ওপর গুলি চালায়। এতে সাদেক মিয়া মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১০-১২। চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের হিসেবে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলার জন্য দায়ী এ ব্যাপারে জানতে চাইলে তাদের দাবি, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।

নিহতের স্বজন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে আজ সকালে সাদেক মিয়া নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এছাড়া আহত আরো ৬ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে দুটি গ্রুপের সংঘর্ষে সাদেক নামে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা