সংগৃহীত
বিনোদন

গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক

গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। আজ সোমবার (৪ নভেম্বর) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য গণমাধ্যমে জানিয়েছিন। তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে গান-আড্ডা-অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে বসতো মদের আসর। নিজের বিলাসি জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস-মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী-রাজনীতিবিদদের।

তাদের সঙ্গে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসাবে দেশি-বিদেশি তারকা মডেল-সঙ্গীতশিল্পীদের ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট গান বাংলার অফিসে ভাঙচুর চালানো হয়।

এছাড়া, তাপসের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী ঢাকাই সিনেমার দুই নায়িকার সঙ্গে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানও দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তি।

আমার বাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা