সংগৃহিত
বিনোদন

কটূক্তির শিকার পূজা ব্যানার্জি

বিনোদন ডেস্ক: কলকাতা ও মুম্বাই দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ক্যারিয়ারের শুরুটা টলিউডে হলেও, পরবর্তীতে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন পূজা।

ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বার্মাকে বিয়ে করে মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। তবে টলিউডের বিভিন্ন ইভেন্টেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গেছে পূজাকে।

বর্তমানে অভিনয়ে আর নিয়মিত না হলেও, বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই পোস্ট করতে দেখা যায় তাকে। তারই ধারবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেন পূজা। আর সেটি নিয়েই এবার কটূক্তির শিকার হলেন তিনি।

ওই ভিডিওতে দেখা গেছে, পূজার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ় দিয়ে যাচ্ছেন তিনি।

পূজার এই পোস্ট দেখে খুবই বিরক্ত নেটিজেনদের একাংশ। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখছেন, ‘অসভ্য মহিলা’। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এ ধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়।’

তবে এ ধরনের ট্রোলিংয়ের কোনো উত্তর দেননি পূজা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি কাটানোর ৭ প্রাকৃতিক উপায়

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা