ছবি: আমার বাঙলা
সারাদেশ

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস উলিপুর শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে আরডিআরএস কর্তৃপক্ষ।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার হোকডাঙ্গা এলাকার বাসিন্দা মোছা. শিউলি বেগম আরডিআরএসের উলিপুর শাখায় ২ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাইয়ের অংশ হিসেবে মাঠকর্মী কমল, শাখা ব্যবস্থাপক মোহসিন আলী এবং এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায় তার বাড়িতে গিয়ে তদন্ত করেন। তদন্ত শেষে তাকে ১৯ জুলাই শাখা কার্যালয়ে যেতে বলা হয়।

অভিযোগে বলা হয়, ১৯ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে মাঠকর্মী কমল তাকে ফোন করে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অফিসে যেতে বলেন। কিছুক্ষণ পর ০১৩৪৪-২১৭৬০০ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে আরডিআরএসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার ঋণের পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ, তদন্তের তারিখ এবং কোন কর্মকর্তারা তদন্তে গিয়েছিলেন—এসব তথ্য হুবহু জানিয়ে দেন।

পরে ওই ব্যক্তি জানান, ২ লাখ টাকার ঋণের বিপরীতে সমপরিমাণ মৃত্যু বীমা যুক্ত করতে হবে। এজন্য মোট ৪ লাখ টাকার বিপরীতে ৪০ হাজার টাকা সঞ্চয় থাকতে হবে। তার হিসাবে ২৯ হাজার টাকা থাকায় আরও ১১ হাজার টাকা এবং ফরম ও অন্যান্য খরচ বাবদ ২ হাজার টাকা, মোট ১৩ হাজার টাকা দ্রুত পাঠাতে বলেন। ফোনে দেওয়া তথ্য তার ঋণ আবেদন ও হিসাবের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তিনি বিষয়টি বিশ্বাস করে দুই দফায় টাকা পাঠিয়ে দেন।

পরে শাখা কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে কর্মকর্তারা জানান, এ ধরনের কোনো নির্দেশনা আরডিআরএস থেকে দেওয়া হয়নি। তখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এ বিষয়ে আরডিআরএসের মাঠকর্মী কমল বলেন, “ঘটনাটি সত্যিই বিস্ময়কর। প্রতারকচক্র কীভাবে এত বিস্তারিত তথ্য পেল, সেটি তদন্তের বিষয়। আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রাহকের তথ্য কাউকে দিইনি।”

শাখা ব্যবস্থাপক মোহসিন আলী বলেন, “অফিস থেকে কোনো গ্রাহকের তথ্য বাইরে দেওয়ার প্রশ্নই আসে না। যে নম্বর থেকে ফোন করে টাকা নেওয়া হয়েছে, সেটি আমাদের অফিসের কারও নয়।”

এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায় বলেন, “আমি ও শাখা ব্যবস্থাপক গ্রাহকের বাড়িতে তদন্তে গিয়েছিলাম। প্রতারণার ঘটনায় গ্রাহকের তথ্য ফাঁস হয়ে থাকলে সেটি অনলাইন মাধ্যম থেকেই হয়ে থাকতে পারে।”

এ ঘটনায় ভুক্তভোগী শিউলি বেগম মাঠকর্মী কমল, শাখা ব্যবস্থাপক মোহসিন আলী এবং এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায়ের নাম উল্লেখ করে উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কিশোর ঘোষ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনায় গ্রাহকের ব্যক্তিগত তথ্য কীভাবে প্রতারকদের হাতে পৌঁছেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে গ্রাহকের তথ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংসদে এনসিপির ছয়জনের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়.... হাসনাত আব্দুল্লাহ

‎উভ : ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে আমাদের এনসিপির ছয়জনের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়। বিভিন্ন সময় আমাদের সময়ও দেওয়া হয় না। শুরু করেছি ছয় দিয়ে কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা ১৬০ এ পরিণত হবে ইনশাআল্লাহ। ১৬০ এ পরিণত তখনই হবে যখন আমাদের ভাইদের সমর্থন আমাদের সাথে থাকবে। যেদিন প্রসাসনের ভাইরা মনে করবেন ভবিষ্যতের বাংলাদেশটা তাদের সন্তানের জন্য নিরাপদ হবে সেদিনই ১৬০ এ পরিনত হবে।

আজ ‎সোমবার বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎পথসভায় তিনি আরও বলেন, বিগত সময় এ দেশের জনগণের কাছ থেকে ৩টি নির্বাচন কেরে নেয়া নিয়েছিল বিগত সরকার। গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।

‎কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, জেলা এনসিপি'র আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মইনুল হাসান মুন্না সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎এ সময় হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

দেশজুড়ে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা 

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পিরোজপুরের তিনটি...

১৮ ফুট বিশালাকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে আসা প্রায় ১৮ ফুট লম্বা বিশালাকৃতির অজগর সাপ উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা