ছবি: আমার বাঙলা
সারাদেশ

উলিপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় ওই মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছিল। গত মঙ্গলবার রাতে পড়াশোনা শেষে ঘুমিয়ে পড়ার পর রাত আড়াইটার দিকে শিক্ষক হাবিবুল্লাহ তাকে নিজের বিছানায় নিয়ে যৌন নির্যাতন করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান।

পরদিন বুধবার ভোরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়। এরপর তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে। এদিকে শিক্ষক আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদরাসার সামনে জড়ো হয়ে তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

নীলফামারীতে যুব দিবস পালন

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে আ...

তীব্র গরমে বিদ্যুৎ সংকট: ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

উলিপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতন...

খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা