ছবি: আমার বাঙলা
সারাদেশ

ঈশ্বরদীতে মোটরসাইকেল চুরির চেষ্টা, আটক ৩

ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থান থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচে ।

থানা পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকার মো. আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR) মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে আশপাশের এলাকায় ঘুরতে যান। এ সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন চোর মোটরসাইকেলটির তালা ভেঙে চুরির চেষ্টা চালায়।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নিয়মিত টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. রোমান (২৫), সোনাইকান্দি গ্রামের সাইফুল ইসলাম চান্টুর ছেলে মো. আসিফ রহমান (১৮) এবং শীতলাপাড়া গ্রামের মৃত জুলাসেনের ছেলে কিশোর আপন (১৪)।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আগে চুরি হওয়া একটি টিভিএস 4V মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেলটি গত ১৭ জুলাই হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নিচ থেকে চুরি হয়েছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

,উল্লেখ্য, ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায় পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে মটর সাইকেল চোরদের আনাগোনাও বেড়েছে। মোটরসাইকেল চুরির ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা