টেকলাইফ

ইনস্টাগ্রামের বড় আপডেট, এবার টিভিপর্দায় দেখা যাবে রিলস-স্টোরি

আইটি ডেস্ক

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে মেটা। আর মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম তাদের টিভি অ্যাপের জন্য একটি বড় আপডেট নিয়ে এসেছে। এখন স্মার্ট টিভির বড়পর্দায় সহজেই রিলস ও স্টোরি উপভোগ করা যাবে। স্মার্ট টিভির জন্য নতুন আপডেট এটি। এর মাধ্যমে ব্যবহারকারী মোবাইল ফোনের পাশাপাশি বড়পর্দাতেও ইনস্টাগ্রামের রিলস ও স্টোরি দেখতে পাবেন।

এ আপডেটের ফলে টিভিতে যুক্ত হওয়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে— মোবাইল থেকে কাস্টিং। কোনো রিলস বা ভিডিও পছন্দ হলে ব্যবহারকারী তা সরাসরি স্মার্টফোন থেকে টিভিতে কাস্ট করতে পারবেন। ব্যবহারকারীর লিভিংরুমে একসঙ্গে বসে কনটেন্ট দেখার অভিজ্ঞতা দিতেই মেটা এ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো— রিলস কাস্টিং। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে থাকা ইনস্টাগ্রাম রিলস সরাসরি টিভির স্ক্রিনে চালাতে পারবেন। শুধু তাই নয়, নিজের সেভ করা ভিডিওও বড়পর্দায় দেখার সুযোগ মিলবে। এর ফলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ইনস্টাগ্রামের কনটেন্ট উপভোগ করা অনেক সহজ হবে।

ইনস্টাগ্রামের এ নতুন আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রিলস কাস্টিং ফিচার। এর সাহায্যে ইউজাররা মোবাইলের রিলস সরাসরি টিভির বড়পর্দায় দেখতে পাবেন। এমনকি সেভ করা কোনো ভিডিও টিভিতে চালানো যাবে। বন্ধু ও পরিবারের সঙ্গে কনটেন্ট শেয়ার করা আরও সহজ হবে।

আপনার পছন্দের বিষয়ভিত্তিক যেমন— কমেডি বা খেলাধুলার ওপর ভিত্তি করে রিকমেন্ডেড চ্যানেল তৈরি করা হয়েছে। আর বড়পর্দার জন্য বিশেষভাবে তৈরি হরিজন্টাল ভিডিওর জন্য একটি আলাদা বিভাগ বা হোম যুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে গুগল টিভি, ফায়ার টিভি এবং স্যামসাংয়ের ২০২০ সালের পরবর্তী স্মার্ট টিভি মডেলগুলোতে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

শুধু রিলস নয়, টিভি অ্যাপে মেটার তরফে জানানো হয়েছে, ২০২০ বা তার পরে বাজারে আসা ‘Samsung Smart TV’-তে এ ফিচার ব্যবহার করা যাবে। এর আগে ইনস্টাগ্রামের TV অ্যাপ শুধু Amazon Fire TV এবং Google TV ডিভাইসেই উপলব্ধ ছিল। ইতোমধ্যে আমেরিকায় এ ফিচারটি চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও খুব তাড়াতাড়ি এটি চালু হতে চলেছে বলেও জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর...

চাঁদা না দেওয়ায় মাছ ছিনতাই, বাবা-ছেলেসহ ৩ জনকে মারধর

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা