সারাদেশ

আশুলিয়ায় বকেয়া বেতন ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শ্রমিকরা।

বুধবার (২২ জুলাই) বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সহযোগিতায় ‘অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিক ও কর্মচারী’ ব্যানারে ন্যাচারাল ডেনিম লিমিটেড ও ন্যাচারাল ওয়াশিং প্লান্ট লিমিটেড কারখানার সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, কারখানাটির বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীদের শ্রম আইন উপেক্ষা করে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এছাড়া ছাঁটাইয়ের পরও তাদের বেতন-ভাতা, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। বিষয়টি সমাধানের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দুই দফা বৈঠকের আবেদন করা হলেও কারখানা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়নি। এতে বাধ্য হয়ে ভুক্তভোগী শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

এসময় মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং সমস্যার সমাধানের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের নেতা ইয়াসিন আহম্মেদ এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন। এসময় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

পাঁচ ব্যাংকের আর্থিক সংকট: একীভূতকরণে সমাধান, নাকি নতুন শঙ্কা?

পাঁচটি সংকটাপন্ন ইসলামী ধারার বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন একটি রাষ্ট্রী...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা