খেলা

আর্জেন্টিনা নয়, ইংল্যান্ডের জয় চায় ট্রাম্প প্রশাসন

ক্রীড়া ডেস্ক

এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল দলও ভালো ছন্দে ছিল টুর্নামেন্টটিতে। শেষ ষোলোতে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে আসর থেকে ছিটকে যায় তারা। নিজেদের স্বপ্নভঙ্গের পর এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন!

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হতে না পারলে ইংল্যান্ডের শিরোপা জেতাই দেখতে চান তারা। একই সঙ্গে ট্রাম্প ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসাও করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি।
ট্রাম্পের ফুটবলপ্রেমের পেছনের গল্প তুলে ধরে জুলিয়ানি বলেন, ‘কয়েক বছর আগে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গলফ খেলছিলাম, সেখানে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনিও আমাদের সঙ্গে ছিলেন। প্রেসিডেন্ট ফুটবল খেলাটা বেশ ভালোই বোঝেন। আমার মনে হয়, তার ছোট ছেলে ব্যারনের (ব্যারন ট্রাম্প) সঙ্গেই সম্পর্কের কারণে ফুটবলের প্রতি ওনার এই জানাশোনা ও আগ্রহ তৈরি হয়েছে।’

জুলিয়ানি আরও যোগ করেন,‘হ্যারি কেইন ইংল্যান্ড দলের এক নম্বর গোলদাতা। তারা যদি এবার টুর্নামেন্ট জিততে পারে, তবে তার প্রধান কারণ হবে কেইন। সে এই দলের অন্যতম প্রধান চালিকাশক্তি, আর সে এবং জুড বেলিংহ্যাম দুজনেই অসাধারণ অ্যাথলেট।’

ইংল্যান্ড দল নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডকে আমার কাছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দল মনে হয়েছে। তাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং কোচকে খেলোয়াড়দের মনে এটা গেঁথে দিতে হবে যে, এই বিশ্বকাপ জেতার সব রকম সক্ষমতা তাদের রয়েছে।’

ট্রাম্পের বিশেষ প্রতিনিধির এমন মন্তব্য এরই মধ্যে অনেকের নজর কেড়েছে। ট্রাম্পের প্রশংসার জবাবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও তার সঙ্গে গলফ খেলার একটি পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন। ২০২৪ সালের শেষের দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলার সুযোগ পেয়েছিলেন এই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারের দ্বৈরথে আগামী বুধবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা